বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

কুমিল্লা মুরাদনগর গোমতি পাড়ের বিল্লাল মিয়ার পাশে দাড়াঁলো জাগ্রত সিক্সটিন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুন, ২০২২

শুক্রবার সকালে কুমিল্লা মুরাদনগর উপজেলার ভুবনঘরে গোমতি পাড়ের বাসিন্দা সয়সম্বলহীন মো:বিল্লাল মিয়ার জীবীকানির্বাহের জন্য একটি অটোরিকশা উপহার দেন, স্থানীয় সামাজিক সংগঠন জাগ্রত সিক্সটিন।
বিল্লাল মিয়া তার পরিবার নিয়ে গোমতী নদীর বেড়িবাঁধ এর পাশে সরকারী খাস জমিতে কোন রকম একটি দেরচালা ঘর করে দুই ছেলে ও স্ত্রী নিয়ে বসবাস করেন। বড় ছেলে মাদ্রাসায় পড়ে, চার সদস্যের পরিবার নিয়ে তিনি খুবই অসহায় অবস্থায় আছেন। চিকিৎসাজনিত কারণে, একমাত্র সম্বল অটোরিকশাটি বিক্রি করে রাজমিস্ত্রীর কাজ করেন। কোমড় ও হার্টের সমস্যার কারণে তাও করতে পারেনা, তাই বাধ্য হয়ে এখন পথে পথে ঝালমুড়ি বিক্রি করে জীবীকা নির্বাহ করতে খুবই কষ্ট হয়, দুইবেলা খেয়ে একবেলা না খেয়ে দিনকাটে পরিবারের সদস্যদের। তাই বাধ্য হয়ে জাগ্রত সিক্সটিন’র সভাপতি বরাবর একটি অটোরিকশার জন্য আবেদন করেন। রিকশাটি পেলে হয়তো কোন রকম তিনবেলা ডাল-ভাত খেয়ে চলতে পারবেন বলে তার বিশ্বাস।

আসুন মানবিক সহায়তা নিয়ে বিল্লাল মিয়ার পাসে দাঁড়াই! শিরোনামে জাগ্রত সিক্সটিন সংগঠনের ফেসবুক পেইজে একটি পোস্ট আপলোড করার দুই মাসের মধ্যে দেশ-বিদেশের সকল শুভাকাঙ্খীদের সার্বিক সহযোগিতায় আজ বিল্লাল মিয়ার জন্য একটি অটোরিকশা উপহার হিসেবে বুঝিয়ে দেন জাগ্রত সিক্সটিন সংগঠন।
এ সময় সভাপতি মো. রাশেদুল আলম রাশেদ বলেন, আমরা জাগ্রত সিক্সটিন সংগঠনের পক্ষ থেকে বিল্লাল মিয়ার মতো অসহায় শ্রমজীবী মানুষের পাশে থেকে কাজ করতে পেরে নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। যদি আমাদের সাথে এলাকার বিত্তবান ব্যক্তিগণও এগিয়ে আসেন তাহলে আমাদের সমাজে এ শ্রেণির মানুষগুলো আর অনাহারে থাকতে হবে না বলে আমার বিশ্বাস।

অটোরিকশা উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন মোঃ রাশেদুল আলম রাশেদ, মিজানুর রহমান ভুইয়া,মনিরুল ইসলাম মোল্লা,জহিরুল ইসলাম ভুইয়া,আনিছুর রহমান মীর,মোঃ আরিফ মোল্লা,আক্তার ভুইয়া,লিছান ভুইয়া,সোহেল ভুইয়া,রিমন ভুইয়া,মীর মোঃ তাওহীদ প্রমুখ।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।