বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে মুজিব বর্ষে গৃহহীন পরিবারের গৃহ নিমার্ণ অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্টিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুন, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে শুক্রবার (১০জুন) বিকালে “মুজিববর্ষে “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন পরিবার পুর্নবাসনের লক্ষ্যে চলমান গৃহ নিমার্ণ কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে ময়মনসিংহ-৯ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) একেএম মনিরুজ্জামান, ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌর সভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইঁয়া, আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রমেশ কুমার পার্থ বক্তব্য রাখেন। সভায় ময়মনসিংহ জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা সহ নান্দাইল উপজেলা সকল কর্মকর্তা, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান, ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ মিডিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া পরিচালক প্রশাসন নান্দাইল উপজেলায় আশ্রয়ন প্রকল্পের নিমার্ণ কাজ সরজমিনে পরিদর্শন করেন। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।