বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

বান্দরবান জেলা স্টেডিয়ামে বিপুল দর্শককে মুগ্ধ করল কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুন, ২০২২
বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২’-এর সমাপনী অনুষ্ঠানে হাজারো দর্শকের সামনে মনোমুগ্ধকর ডিসপ্লে ও ব্যান্ডবাদনা প্রদর্শন করে কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা। বান্দরবানের জেলাপ্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।
বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ জেলার ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ২০ মে থেকে বান্দরবান জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হয়, যার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১০ জুন অনুষ্ঠিত হলো। ফুটবল টুর্নামেন্টের এই বর্ণাঢ্য আয়োজনেকে স্মরণীয় করে রাখতে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের একটি সমবেত ডিসপ্লে প্রদর্শনের অনুরোধ জানান এই টুর্নামেন্টের আহ্বায়ক ও বান্দরবানের অতিরিক্ত জেলাপ্রশাসক সুরাইয়া আক্তার সুইটি।
‘নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো’ সংগীতের সাথে ডিসপ্লে প্রদর্শন করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্রাথমিক বিভাগের ১৬৪ জন ক্ষুদে শিক্ষার্থী এবং হাই স্কুলের ৬৩ জন ব্যান্ডবাদনা প্রদর্শন করে। মাননীয় মন্ত্রী ও আগত দর্শকেরা কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের এই প্রদর্শনী উপভোগ করেন ও প্রশংসা ব্যক্ত করেন।
২০০১ সালে মাত্র সাত জন ম্রো জাতিগোষ্ঠীর শিশু নিয়ে যাত্রা শুরু করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। ২০ বছরের পরিক্রমায় জাতি-ধর্ম নির্বিশেষে এখন এখানে আড়াই হাজারের বেশি শিক্ষার্থী। দেশের প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে এই স্কুলের রয়েছে শিক্ষা ও ক্রীড়ায় দেশসেরা সাফল্য। ঢাকায় জাতীয় শিশু-কিশোর কুচকাওয়াজে তারা প্রথম হয়েছে ২০১৫ থেকে টানা পাঁচ বছর। বুয়েট, মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সৌভাগ্য অর্জন করেছে তারা। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।