বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেটে নির্বাচনী পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ জুন, ২০২২
গোলাপগঞ্জে নির্বাচনী পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আফজাল হুসেন (২৫)। সে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের পূর্বগাঁও গ্রামের মৃত মাসুক মিয়ার পুত্র।
বৃহস্পতিবার রাত ১২টার পর শুক্রবার (১০ জুন) প্রথম প্রহরে দিকে উপজেলার পৌর শহরের টিকরবাড়ি এলপি গ্যাস ফিল্ডের কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে রাত ১২-১০ মিনিটের সময় ঘোড়া প্রতীকের পোস্টার লাগাতে টিকরবাড়ির পাশে এলপি গ্যাস ফিল্ডের দেওয়ালে উঠতে চাইলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিদ্যুৎস্পৃষ্ট যুবককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই একলাছ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন- খবর পেয়ে রাত আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।