বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রেস ইউনিটির সমাবেশে সংবাদযোদ্ধাদের নিরাপত্তা দাবি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ জুন, ২০২২

সংবাদযোদ্ধাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের, সরকার সেই দায়িত্ব পালন না করে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে অনিরাপদ দেশ-সমাজ সৃষ্টি না করে সংবাদযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে অনলাইন প্রেস ইউনিটির নেতৃবৃন্দ।

ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার, সাগর-রুণীসহ সকল হত্যার বিচার এবং সংবাদযোদ্ধা মামুনুর রশীদ নোমানীর উপর হামলাকারীদের অনতিবিলেম্ব গ্রেফতার ও বিচারের দাবিতে অনলাইন প্রেস ইউনিটির প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধনে এ দাবি জানান তারা। ১০ জুন সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক জনতার সংবাদ-এর সম্পাদক, সংবাদপত্র পরিষদের সহ-সভাপতি ও প্রেস ইউনিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন অনলাইন প্রেস ইউনিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, জাতীয় প্রেসক্লাবের সদস্য মিজান রহমান, প্রেস ইউনিটির সদস্য আল আমিন মুন্না, মেহেন্দিগঞ্জ টাইমস-এর সম্পাদক রুবেল তালুকদার, বাদল দাস, মিজানুর রহমান, মো. তুহিন প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, নোমানী নির্ভীক সংবাদযোদ্ধা হিসেবে বরিশালে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। তার উপর এমন ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে এভাবেই একের পর এক হামলা চলতে থাকবে সংবাদযোদ্ধাদের উপর। যা আমরা কেউ চাই না। অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করা না হলে যে কেউ যখন তখন মিথ্যে মামলায় আমাদের সংবাদযোদ্ধাদেরকে হয়রানী করবে; অতএব, যত দ্রুত সম্ভব এই আইন সংস্কার করুন।

উল্লেখ্য, সংবাদমাধ্যম ও সংবাদযোদ্ধাবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ২০০৯ সালে জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের মধ্য দিয়ে এগিয়ে চলা অনলাইন প্রেস ইউনিটির কার্যক্রমকে আরো গতিশীল করতে সারাদেশে সদস্য সংগ্রহ কর্মসূচি চলছে। আগ্রহী সংবাদযোদ্ধাগণ নাম-ঠিকানা-কর্মরত গণমাধ্যমের নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে এসএমএস করুন-০১৫৭২৩০৯৮৭৪ নম্বরে।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।