বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় প্রধানমন্ত্রীর উদ্ভাবনী বিশেষ ১০টি উদ্যােগের কর্মশালা সম্পন্ন 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
বান্দরবানের লামায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) লামা উপজেলা প্রশাসনের আয়োজন টাউন হলে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত জেলা ছিলেন প্রশাসক (রাজস্ব), বান্দরবান এর মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ শামীম, জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, দুই ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, মিলকী রাণী দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান  বাথোয়াইচিং মার্মা। এছাড়াও পৃথকভাবে গ্রুপে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।
অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী।
কর্মশালা শেষে ১০টি উদ্ভাবনী উদ্যোগের বিষয়বস্তুর উপর ৫টি গ্রুপে ভাগ করে দল ভিত্তিক পৃথক পৃথক উপস্থাপন করা হয়। এতে করণীয় দিকগুলো সুপারিশসহ আলোচনা করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে, আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, ও পরিবেশ সুরক্ষা। সাধারন মানুষের আর্থ-সামাজিক বা দেশের উন্নয়নে এগুলোর চলমান রয়েছে। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।