ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের কর্তৃক মহানবী সা.-কে নিয়ে কটূক্তি ও অবমাননার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।।
মিছিলোত্তর সমাবেশে ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, বিজেপি’র জাতীয় মুখপাত্র নুপুর শর্মা ও বিজেপির দিল্লি মিডিয়া অপারেশন প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত আয়েশা (রা.) কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করে বিশ্বের সকল মুসলমানসহ শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করেছে। এ ঘৃন্য কর্ম কোনভাবেই মত প্রকাশের স্বাধীনতা নয় বরং তা একটি দেশ, দল ও সরকারের অসভ্য ও নিচু মানসিকতার প্রতিফলন। এটি জঘন্য ও ক্ষমাহীন অপরাধ। এই নিন্দনীয় কাজ প্রতিটি মুসলমানসহ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করেছে। আরো লজ্জার বিষয় হচ্ছে, ভারতের বিজেপি সরকার এমন নিকৃষ্ট ব্যক্তিদের বরখাস্ত করে জঘন্য ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে। যা এমন কান্ডজ্ঞানহীন নিকৃষ্ট কাজকে নিঃসন্দেহে উৎসাহিত করবে। এর আগেও ভারতে কুরআনের আয়াত পরিবর্তন চেয়ে করা রীট, মুসলীম বিরোধী আইন, মুসলমানদের উপর গণহত্যা, মসজিদ ভাঙচুর, অগ্নিসংযোগসহ মুসলমানদের উপর নিপীড়নমূলক কর্মকান্ড পরিচালনা করেছে বিজেপি সরকার। তারাই আবার নিজেদের সভ্য হিসেবে জাহির করে ও ধর্মীয় স্বাধীনতার বুলি আওড়ায়। কিন্তু ধর্মীয় বিশ্বাস উপর এমন ঘৃন্য আঘাত ও মুসলমানদের উপর গণহত্যা, নির্যাতন করে কিভাবে তাদের দেশ ও জাতিকে সভ্য হিসেবে প্রতিষ্ঠিত করে তা বিবেক সম্পন্ন মানুষের বোধগম্য নয়। বরাবরই মুসলমানদের প্রতি বৈরি আচরণ ও মুসলিম হত্যা-নির্যাতনে ভারতীয় সরকারের নিস্ক্রিয়তা ও অসভ্যতায় উৎসাহ প্রদানকারী ভূমিকা বিশ্ববাসীকে হতবাক করেছে। এসব ঘৃণ্য কাজের পেছনে সহিংসতাকে উস্কে দেয়ার একটি অপপ্রয়াস থাকতে পারে বলে বিশ্ববিবেক মনে করে। এগুলো কি শুধু অবমাননা, নাকি এর পেছনে মুসলমানদের বিরুদ্ধে কোন গভীর ষড়যন্ত্র রয়েছে তা বিবেচনায় নেয়ার জন্য আমরা মুসলিম নেতৃবৃন্দসহ বিশ্ববাসীর প্রতি আহবান জানাচ্ছি। একই সাথে এমন নিকৃষ্ট কর্মকান্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহবান জানাচ্ছি। আমাদের জন্য আরো হতাশার বিষয় হলো, বাংলাদেশ সরকার এখনো নিরব ভূমিকা পালন করছে যা মুসলমানদের ক্ষুব্ধ করেছে। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এ কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে।
নেতৃবৃন্দ বলেন, মুসলিমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে, মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় মহানবী (সাঃ) কে অবমাননা করলে আমরা চুপ থাকবো। বরং সুশৃঙ্খল পন্থায় এর প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানের ঈমানেরই দাবী। আমরা অবিলম্বে রাসূল সা. কে অবমাননাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহবান জানাচ্ছি। অন্যথায় এর ফলে যেকোন অনাকঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়ভার ভারতীয় সরকারকে নিতে হবে।
উল্লেখ্য, বিজেপি’র জাতীয় মুখপাত্র নুপুর শর্মা গত সপ্তাহে এক টিভি বিতর্কে মহানবী সা. ও হযরত আয়েশা রা. সম্পর্কে অপমানসূচক মন্তব্য করেন। এই বিতর্ক নিয়ে তীব্র প্রতিবাদের মুখে নুপুরের সহকর্মী জিন্দাল টুইটারে মহানবী সা. সম্পর্কে আরো কিছু কটূক্তি করেন। ফলে মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ঢাকা মহানগর উত্তর
ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের কর্তৃক মহানবী সা.-কে নিয়ে কটূক্তি ও অবমাননার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা। সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে মিছিলটি শাহাজাদপুর থেকে শুরু হয়ে বাড্ডায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় মহানগর সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর দক্ষিণ
ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের কর্তৃক মহানবী সা.-কে নিয়ে কটূক্তি ও অবমাননার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে যাত্রাবাড়ী এলাকায় মিছিল সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় মহানগর সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর পশ্চিম
ভারতে রাসূলুল্লাহ সা. কে কটূক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা। সকাল ৯টায় কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক হাবিবুর রহমানের নেতৃত্বে রাজধানীর মিরপুর এলাকায় মিছিল সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় মহানগর সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর পূর্ব
সকাল ১০টায় রাজধানীর খিলগাঁও এলাকায় কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সালমান ফারসির নেতৃত্বে মিছিল সমাবেশ করে ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশগ্রহন করে।
নারায়নগঞ্জ মহানগর
ভারতে রাসূল সা.কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির নারায়নগঞ্জ মহানগর শাখা। সকাল ১০টায় মহানগর সভাপতির নেতৃত্বে চাষাড়া এলাকায় মিছিল সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় মহানগর সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বরিশাল মহানগর
একই ইস্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা। সকাল সাড়ে ১০টায় মহানগর সভাপতির নেতৃত্বে বরিশাল মহাসড়কে মিছিল সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় মহানগর সেক্রেটারিসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর শহর
ভারতে রাসূল সা.কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখা। সকাল ১১টায় শহর সভাপতির নেতৃত্বে ঢাকা-নোয়াখালী মহাসড়কে মিছিল সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় শহর সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর শহর
সকাল সাড়ে ১১টায় ঢাকা-ফরিদপুর মহাসড়কে মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির ফরিদপুর শহর শাখা। শহর সভাপতির নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলে শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করে।
#CBALO / আপন ইসলাম