বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে পুকুর খনন করতে গিয়ে কথিত মন্দিরের সন্ধান !

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

নওগাঁর আত্রাইয়ে পুকুর খনন করতে গিয়ে কথিত মন্দিরের সন্ধান মিলেছে। এ মন্দির দেখতে সেখানে প্রতিদিন শত শত উৎসুক জনতা ভীড় করছেন। পুকুরটি উপজেলার দীঘা বামনপাড়া পাকা সড়ক সংলগ্ন স্থানে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে জানা যায়, দীঘা গ্রামের হিন্দু সম্প্রদায়ের এক সময়ের জমিদার মৈত্রী পরিবারের বিপুর পরিমান সম্পত্তি ছিল। দেশভাগের পর এ সম্পত্তিগুলো এলাকার লোকজন ক্রয় করেন। পরবর্তীতে এরই কিছু অংশ ক্রয় করেন বর্তমান আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান। সম্প্রতি দীঘা বামনপাড়া পাকা সড়ক সংলগ্ন স্থানে তাঁর ক্রয়কৃত একটি জমিতে পুকুর খননকালে সেখানে ৫ থেকে ৬ ফুট মাটির নিচে ইটের তৈরি একটি স্থাপনার সন্ধান মিলে। মূহুর্তের মধ্যে সংবাদ ছড়িয়ে পরলে এলাকার শত শত লোক এ স্থাপনা দেখতে সেখানে ভীড় জামায়। ওই গ্রামের আতাউর রহমান বলেন, এ জমিটি একটি ভিটা মাটি ছিল। প্রথমে এ গুলো হিন্দু জমিদার মৈত্রী পরিবারের জমি ছিল। তাদের আমলেই এখানে হয়তবা কিছু করা হয়েছিল। এটি সেটারই নিদর্শন হতে পারে। রফিকুল ইসলাম বলেন, ‘এখানে তারা মাটি কাটতে গিয়ে প্রথমে বালুর খনি বের হয়। সেখান থেকে বালু উত্তোলনের জন্য ড্রেজার মেশিন বসানো হয়। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকালে এর পর ইটের স্থাপনার সন্ধান মিলে। এখন এর মধ্যে যে কী রহস্য লুকিয়ে আছে তা এক উপর ওয়ালা ভালো জানেন।’
জমির মালিক উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান বলেন, এটি ইটের একটি স্তুপ, বৌদ্ধদের কোন কবরের উপর নির্মিত স্তুপ হতে পারে। আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আদৌ এটি মন্দির না অন্য কিছু তা নির্ণয় করা যাচ্ছে না। তবে বিষয়টি আমি প্রতœতত্ব বিভাগকে জানাবো। তারা এটি নির্ণয় করতে পারবেন। উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম বলেন, বিষয়টি আমিও শুনেছি। আমাকে ওসি সাহেব ছবি দেখিয়েছেন। আমি বিষয়টি প্রত্নতত্ব বিভাগকে জানাবো।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।