বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ বিষয়ে কৃষক প্রশিক্ষণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ জুন, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ” প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ জুন) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ নুরজাহান খাতুন। প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালকের কার্যালয়,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শাহা আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রিয়াজ উদ্দীন। প্রশিক্ষণ সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানস কুমার রায়। প্রধান অতিথি প্রশিক্ষণে বলেন,জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে। কাজেই নির্ভরযোগ্য কৃষি আবহাওয়া বিষয়ক তথ্য কৃষকদের মাঝে সময়মতো পৌঁছে দেওয়া কৃষি প্রধান বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ। এর ফলে প্রতিকুল আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে যেমন ফসল রক্ষা করা যাবে তেমন অনুকুল আবহাওয়াকে কাজে লাগিয়ে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানো যাবে। সে কারণেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারা দেশব্যাপী “ কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প” বাস্তবায়ন করছে। তিনি আরো বলেন, কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তি কাজে লাগিয়ে এলাকার ফসল উৎপাদন ও ফসল বৃদ্ধি করতে হবে।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।