বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে প্রেমবাগে বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ জুন, ২০২২
যশোরের অভয়নগরের প্রেমবাগ ইউনিয়ন পরিষদে নারীর প্রতি সহিংসতা প্রতিহত করন আইন, শিশু আইন, বাল্য বিবাহ প্রতিরোধ এবং পণ্যগ্রাফি বন্ধে ইউনিয়ন পর্যায়ে এলাকার সকল শ্রেণি পেশার ব্যক্তিদের নিয়ে এক দিনের প্রশিক্ষক কর্মশলা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্য্যালয়ের বাস্তবায়নে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়।  বুধবার প্রেমবাগ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশলা উপজেলার নির্বাহী অফিসার মেজবাহউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান ও প্রকল্পের সভাপতি ডাঃ মিনারা পারভিন, প্রেমবাগ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি সৈয়দ আঃ হাকিম, ইউপি চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দিন, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির হোসেন হৃদয় প্রমূখ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন, আঃ সাত্তার, নওয়াপাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা জিএম মনি, এম,আর কম্পিউটারের পরিচালক ডাঃ মিজানুর রহমান সহ ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের জনপ্রতিনিধি, ইমাম, বিবাহ রেজিষ্টার, শিক্ষক সহ সচেতন মহল।  অনুষ্ঠানে সঞ্চলনা ও প্রশিক্ষন প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।