বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

পদ হারাবেন বলে ঠিকাদারি কাজে অংশগ্রহণ করলেন মেয়র

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ জুন, ২০২২
সাতক্ষীরা পৌরসভার মেয়রের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ প্রমানিত হয়েছে। এ কারণে মেয়র পদ হারানোর আশঙ্কা রয়েছে তাসকিন আহমেদ চিশতি’র। এ অবস্থায় আবারও নিয়ম ভেঙে পৌরসভার ঠিকাদারি কাজে অংশগ্রহণ করেছেন তিনি।
এ ব্যাপারে সাতক্ষীরার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছে ঠিকাদার এম এম মজনু। তিনি শহরের পোস্ট অফিস এলাকার মোজাম্মেল হকের ছেলে।
এদিকে সচেতন মহলের দাবী দুর্নীতিসহ নানা অভিযোগ প্রমানিত হওয়ায় মেয়র পদ হারাবেন তাসকিন আহমেদ চিশতি। একারণে হয়তো তিনি ঠিকাদারি কাজে অংশগ্রহণ করেছেন।
জানা যায়, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিসতি পৌরসভার জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রতিষ্ঠানিকরণ প্রকল্পের সাড়ে চার কোটি টাকার ঠিকাদারি কাজে অংশগ্রহণ করেছে। যেটি সাতক্ষীরা পৌরসভার ৬৩৭৫৯৮০ নাম্বারের CRIM / SAT POU / WS – 01 প্যাকেজের কাজ।
ঠিকাদার এম এম মজনু বলেন,  মেয়র তাজকিন আহমেদ মের্সাস সাজেদা ও কোম্পানি এর মাধ্যমে এবার টেন্ডারে অংশ গ্রহন করেছে। এরআগে তিনি মের্সাস সাজেদা ও কোম্পানি এর মাধ্যমে সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক এর সাতক্ষীরা শাখার মের্সাস তাজকিন আহমেদ নামীয় হিসাব নং ০০২৮১১১০০৪৮৭৬ থেকে ০৬৮৮২৫৩ ও ০৬৮৮২৫০ পে – অর্ডার এর মাধ্যমে টেন্ডারে অংশ গ্রহণ করে । যে বিষয়ে মন্ত্রণালয় গঠিত তদন্ত প্রতিবেদনে প্রমাণিত হয়েছে ।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, পৌরসভা আইন অনুযায়ী মন্ত্রণালয় ব্যবস্থা নিলে তার মেয়র পদ থাকবে না। এছাড়া হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছে বলেও আমরা শুনেছি। এব্যারে কেও নির্বাচন কমিশনে চ্যালেঞ্জ করলে মেয়রের মনোনয়ন অবৈধ ঘোষণা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মচারী বলেন , মেয়র মহোদয় একজন প্রথম শ্রেণির ঠিকাদার তিনি পৌরসভার সকল লাভজনক কাজ নিজে করে থাকেন । ইতোপূর্বে তিনি পৌরসভার সম্প্রসারণ এর কাজ অন্য ঠিকাদার কে কাজ বিক্রয় করতে বাধ্য করে প্রকল্প বাস্তবায়ন করেছেন । তিনি এবি ব্যাংক এর সাতক্ষীরা শাখার ৬১৯৭৮৮৩ চেক এর মাধ্যমে মোঃ তাজকিন আহমেদ নামীয় 4212274144300 নং থেকে ৪ ( চার ) লক্ষ টাকা জনাব খোকা কে প্রদান করে উক্ত পৌরসভা ভবণ সম্প্রসারণ করার কাজ ক্রয় করে নেন ।
টিআইবি এর নির্বাহী পরিচালক ড . ইফতেখারুজ্জামন বলেন , স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ অনুসারে পৌরসভার মেয়র, কাউন্সিলররা ঠিকাদারি কাজে অংশ গ্রহন করতে পারবেন না। সাতক্ষীরা পৌর সভার মেয়র যেটি করেছেন, অন্যায় করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন। নতুন করে যদি আবার ঠিকাদারি কাজে অংশগ্রহণ করে থাকেন তাহলে সেটাও ক্ষমতার অপব্যবহার। একারণে তার প্রার্থীতা বাতিল করা উচিত।
এসব অভিযোগের বিষয়ে জানতে সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি নাম্বারে কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ২০২২ সাতক্ষীরা পৌরসভার ১১জন কাউন্সিলর স্থানীয় সরকার মন্ত্রণালয়  লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। তদন্ত কমিটি তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে অনেক অভিযোগ প্রমানিত হয়েছে।
 এদিকে  গত (২৭ এপ্রিল) মেয়রের দুর্নীতির বিষয়ে তদন্ত আসে দুদক। তাদের তদন্তে ও মেয়রের বিরুদ্ধে প্রমান পেয়েছে। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।