বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

বাসাইলে তৃষা হত্যাকারীদের ফাঁসির দবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ জুন, ২০২২
টাঙ্গাইলে বাসাইললে বুধবার (৮জুন ) সকালে বাসাইল বাসস্ট্যান্ডে শহীদ ক্যাডেট একাডেমির ২য় শ্রেণীর ছাত্রী তৃষা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাসাইলের সুধীজন ও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ,অবিভাবকবৃন্দ।
গত বৃহস্পতিবার (২৬মে) বিকাল ৫ টায় তৃষার মা তার বড় ছেলেকে নিয়ে স্কুল হতে বাড়িতে  এসে দেখতে পায় তার মেয়ে তৃষা ঘরের ছিলিং ফ্যানের সাথে গলায় উড়না বাধা অবস্থায় ফাসিঁতে ঝুঁলে আছে। এসময় বাড়িতে কোন লোকজন ছিলনা। তৃষার মা ও ভাই দুজনে মিলে তৃষাকে ঝুলন্ত অবস্থা হতে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এসময় তৃষার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। টানা দুইদিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে ২৮ মে শনিবার বিকালে তৃষার মৃত্যু হয়।
 হত্যাকারীদের টাঙ্গাইল জেলা পিবিআই পুলিশ আটক করে গত সোমবার (৬জুন) দুপুরে টাঙ্গাইল পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন প্রেস বিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে- টাঙ্গাইলের বাসাইল উপজেলার ভাটপাড়া এলাকার স্বপন মন্ডলের ছেলে গোবিন্দ মন্ডল (১৯), একই এলাকার আনন্দ মন্ডলের ছেলে চঞ্চল চন্দ্র মন্ডল (১৭) ও লালিত সরকারের ছেলে বিজয় সরকার (১৬)।
পুলিশ সুপার সিরাজ আল মাসুদ জানান, শিশু তিশার প্রতি বিকৃত যৌন লালসা তাদের মনে পোষণ করে। সেই জেরে তিশাকে গনর্ধষণ ও হত্যা করার জন্য ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে পালিয়ে যায় আসামীরা। আসামীরা শিশু তিশাকে গনর্ধষণ ও হত্যার সাথে জড়িত থাকার কথা পিবিআই এর কাছে স্বীকার করেছে। 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।