বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ধর্ম অবমাননারোধে কঠোর আইন প্রয়োজন – নতুনধারা  

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জুন, ২০২২
ধর্ম অবমাননারোধে কঠোর আইন প্রনোয়ন ও প্রয়োগ প্রয়োজন বলে মনে করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। ৭ জুন ধারার মিডিয়া সেল প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- শুধু ইসলাম, মহানবী(সা.)-ই নয়; হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-শিখ-বাহাই-ইহুদীসহ সকল ধর্মের প্রতি সম্মান ও যথাযথভাবে ধর্ম পালনে নিরবিচ্ছিন্নতা বজায় রাখতে ‘ধর্ম অবমাননারোধ আইন’ প্রনোয়ন ও প্রয়োগে সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে।

প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, প্রীতলতা খন্দকার প্রমুখ স্বাক্ষরিত বিবৃতিতে আরো বলা হয়- মহানবী(সা.) কে অবমাননাকারী নুপুরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে ভারত কেন বিশ্বের কোথাও আর কেউ কোন ধর্মকে অবমাননা করার সাহস পাবে না। অতএব, বিশ্বব্যাপী সকল ধর্মের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে আলোকিত পৃথিবী গড়ার জন্য আইন ও আইনের প্রয়োগ এখন সময়ের দাবি। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।