বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

রামগড়ে  বিএনপির অবরোধ ঠেকাতে রাস্তায়  সক্রিয় আ.লীগ  যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জুন, ২০২২

খাগড়াছড়িতে বিএনপির ডাকে ২৪ ঘন্টার সড়ক অবরোধ কর্মসূচি ঠেকাতে রামগড়- গুইমারা রাস্তায় সক্রিয় ছিল আওয়ামীলীগ ও যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী।

মঙ্গলবার(৭ জুন) সকাল থেকে তাদের তৎপরতার কারণে এখানে অবরোধ পালিত হয়নি। বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে নেতা কর্মীরা মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত বারৈয়ারহাট- রামগড়- খাগড়াছড়ি প্রধান সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। তারা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে রামগড় জালিয়াপাড়া সড়কের রামগড় হতে নাকাপা বাজার, নাকাপা হতে পাতাছড়া এবং পাতাছড়া হতে জালিয়াপাড়া পর্যন্ত  অবোধ বিরোধী মোটরবাইক মহড়া দেয়।  ঢাকাসহ বিভিন্ন সমতল জেলা হতে আসা দূরপাল্লার নৈশ বাসগুলো রামগড় থেকে প্রহরা দিয়ে গুইমারা পর্যন্ত নিরাপদে পৌছে দেয়া হয়। আওয়ামীলীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সক্রিয় তৎপরতার কারণে রামগড় জালিয়াপাড়া সড়কে  অবরোধকারিদের  কোন পিকেটিং  বা  কোন তৎপরতা দেখা যায়নি।

মঙ্গলবার দুপুরে  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া  ইউপি চেয়ারম্যান  কাজী নুরুল আলম আলমগীরের নেতৃত্বে  পৌর শহরে  বিএনপির অববোধ বিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়।  এতে পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম, পৌর আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান  মো: আব্দুল কাদের,  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, প্রদেশ ত্রিপুরা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আহসান উল্লাহ,  শ্রম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সুলতান, দপ্তর সম্পাদক সামসু উদ্দিন মিলন,পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক  লিটন দাস, যুবলীগ নেতা খাজা নাজিম উদ্দীন, সমুন বড়ুয়া , নাসির উদ্দিন,, মোঃ সেলিম,  পৌরসভার কাউন্সিলর  আবদুল হক, জিয়াউল হক জিয়া, ছাত্রলীগের নেতা নাঈম হোসেন নয়ন, আনোয়ার জাহিদ ছোটন, আরাফাত হোসেন, আনোয়ার হোসেন চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ বক্স এলাকায় শেষ হয়। মিছিলকারি  বিএনপির অবরোধ বিরোধী নানা শ্লোগান দেয়।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।