বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে কলেজ ছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জুন, ২০২২
টাঙ্গাইলের গোপালপুরে কলেজ ছাত্রী সুনিকা হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে হেমনগর ডিগ্রী কলেজের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে কলেজের ২ শতাধিক শিক্ষার্থী, সুনিকার পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, হেমনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, প্রভাষক সোহেল রানা, আজমত হোসেন, ইউপি সদস্য মাহবুব হাসান টুটুল, কলেজ শাখা ছাত্র লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক শাকিল আহমেদ, ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সম্পাদক সবুজ আহমেদ, সুনিকার বাবা দুলাল হোসেন প্রমূখ। বক্তারা সুনিকার হত্যাকারী তার স্বামী সুমনের ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, ২০ এপ্রিল ২০১৭ সালে হেমনগর ডিগ্রি কলেজর শিক্ষার্থী সুনিকার সাথে ঘাটাইল উপজেলার লাউরা গ্রামের আরশেদ আলীর ছেলে সুমনের বিয়ে হয়। সুনিকা সুমনের দ্বিতীয় স্ত্রী হওয়ায় সংসার জীবনে তাদের ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। গত (২১ মে) শনিবার গোপালপুরের নতুন শিমলা পাড়া গ্রামে শশুর বাড়িতে এসে স্ত্রী সুনিকা খাতুন (২৫) কে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন তার স্বামী সুমন (৩১)। ঘটনার পর সুনিকার বাবা তার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করেছেন এমন অভিযোগ এনে গোপালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। গোপালপুর থানা পুলিশ অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে ঘাতক স্বামী সুমনকে গ্রেফতার করে টাঙ্গাইল জেল হাজতে পাঠায় । 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।