বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুন, ২০২২

“ সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ ” এই শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর,বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২২ অনুষ্ঠিত হয়। উপজেলার ৬ ইউনিয়ন হতে ১৫০ জন পাটচাষী কৃষক-কৃষাণী প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার মালাকার, বিএডিসি পঞ্চগড়ের উপ-পরিচালক মোঃ মাজাহারুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রিয়াজ উদ্দীন ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ নুরজাহান খাতুন । এসময় আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ বাদশাহ হোসেন, আটোয়ারী উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।