বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে অভয়নগর উপজেলার নির্বাচন অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুন, ২০২২
যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে  উপজেলার নির্বাচন অফিসার এস এম হাবিবুর রহমানের  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৬ জুন) দুপুরে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, সিনিয়র সহ- সভাপতি কামরুল হাসান, যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ, সহ- সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক এম এম আলাউদ্দিন, নির্বাহী সম্পাদক রবিউল ইসলাম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন হৃদয়, নওয়াপাড়া টিভি এন্ড ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আহব্বায়ক জসিম উদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ডি আর আনিস, সদস্য সচিব মো. আশরাফুল আলম লিপু, প্রেসক্লাবের সদস্য কামাল হোসেন প্রমুখ।
এ সময় উপজেলার ভোটার তালিকা হালনাগাদ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন উপজেলা নির্বাচন অফিসার। তিনি এ সময় জানান, আগামী ১০ জুন থেকে শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত মোট ৪৫ দিন এ হালাদ কার্যক্রম চলবে।
উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে (১০-১৪) জুন , শুভরারা ইউনিয়নে (১৫-১৮) জুন, বাঘুটিয়া ইউনিয়নে ১৯-২১ জুন, শ্রীধরপুর ইউনিয়নে (২২-২৭) জুন, পায়রা ইউনিয়নে (২৮-৩০) জুন, চলিশিয়া ইউনিয়নে (১-৩ )জুলাই, সুন্দলী ইউনিয়নে( ৪-৫ )জুলাই, প্রেমবাগ ইউনিয়নে (৬,৭,১২,১৩) জুলাই ইউনিয়ন পরিষদে ছবি ও রেজিস্ট্রেশন করা হবে। এবং নওয়াপাড়া পৌর এলাকার (১,২,৩) ওয়ার্ডে আহম্মদ আলী সরদার মাধ্যমিক বিদ্যালয়ে (১৪-১৭) জুলাই, (৭,৮,৯) ওয়ার্ডের জাফরপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে (১৮-২০) জুলাই, (৪,৫,৬) ওয়ার্ডের নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে (২১-২৬) জুলাই সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত ভোটার হালনাগাদের রেজিস্ট্রেশন ও ছবি তোলা হবে।
এছাড়া তিনি আরও জানান, অভয়নগর উপজেলার সকল ইউনিয়নের ও নওয়াপাড়া পৌর সভার বাদপড়া ভোটারদের জন্য ২৭ থেকে ২৮ জুলাই দুইদিন নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রেজিস্ট্রেশনে ও ছবি তোলা হবে। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।