বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের দাবিতে বরিশালে বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুন, ২০২২

সীতাকুন্ডে শ্রমিক হত্যায় দায়ীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তিসহ ব্যাটারীচালিত রিকসা ও ইজিবাইকের জন্য পার্কিং স্ট্যান্ড নির্ধারন, মহাসড়কে থি-হুইলার চলাচলের জন্য সার্ভিস লেন চালু, কল্যান সমিতির ভূয়া টোকেনের নামে শ্রমিক নির্যাতন বন্ধ করার পাশাপাশি অবিলম্বে বিআরটি’এ থেকে ব্যাটারিচালিত যানবাহনের বৈধ লাইসেন্স প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রচন্ড তাপদাহর মাঝে সোমবার বেলা ১১টার দিকে নগরীর সদররোডের সড়ক অবরোধ করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও ব্যাটারিচালিত রিকসা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
সংগ্রাম পরিষদের জেলা শাখার সভাপতি মানিক হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, সংগ্রাম পরিষদের উপদেষ্টা ও বাসদ’র জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। সবশেষে নেতৃবৃন্দ উল্লেখিত দাবি দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।