বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

গরমে তৃষ্ণা নিবারনে তালশাঁস

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুন, ২০২২

তাল গাছ শুধু পরিবেশ ও প্রকৃতি বন্ধুই নয়। মানুষের কল্যাণেও এর জুড়ি নেই। সুমিষ্ট ফল দেয়া ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ থেকে তালগাছ মানুষকে রক্ষা করে। যেকারণে বর্তমান সরকার তাল গাছ রোপণের উপর ব্যাপক জোর দিয়েছে।

বর্তমানে গরমে হাসফাস করছে মানুষ। এ প্রচন্ড গরমে তৃষ্ণা নিবারণে বেড়েছে তালশাঁসের কদর। তাই শহরের মানুষদের চাহিদা পূরণে বরিশালের গ্রামীণ জনপদ থেকে পাইকারী ব্যবসায়ীরা এসে গ্রামঘুরে গাছ চুক্তিতে তালশাঁস ক্রয় করে ট্রাক ভর্তি করে নিয়ে যাচ্ছেন ঢাকাসহ বিভিন্ন শহরে। তালের ভিতরে থাকা শাঁস মিষ্টি ও সুস্বাদু। প্রতি পিস তাল খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১০ টাকায়।

তালের শাঁস খুব জনপ্রিয় একটি খাবার। তালের শাঁসকে নারিকেলের মতোই পুষ্টিকর বলে বিবেচনা করা হয়। গরমের এইদিনে অনেকের হাতে পৌঁছে যায় কচি তালের শাঁস। এ তালশাঁসে রয়েছে প্রচুর পরিমান উপকারী উপাদান। যা মানুষের শরীরকে নানারোগ থেকে রক্ষা করাসহ রোগ প্রতিরোধে সহায়তা করে। এছাড়াও কচি তালের শাঁস লিভারের সমস্যা দূর করতে সহায়তা করে। এটি রক্তশূন্যতা দূরীকরণে দারুণ ভূমিকা রাখে। তাল শাঁসে থাকা ক্যালসিয়াম হাঁড় গঠনেও দারুণ ভূমিকা রাখে।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।