বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসের ২য় দিনে চারা রোপন 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুন, ২০২২
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পাঁচ দিন ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির ২য় দিনে আজ ৬ই জুন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা ও অঙ্গ সংগঠন বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে। শহরের রঘুনন্দনপুর এর একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচী পালন করা হয়।কর্মসূচীতে নেতারা বলেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করতে হলে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের ঐক্যবদ্ধ প্রয়াস থাকতে হবে। জলবায়ু পরিবর্তনে ধূসর হয়ে যাচ্ছে সব সবুজ,তাই বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে এবং বৃক্ষরোপণ ও বনায়ন বাড়াতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলার সমন্বয়ক জনাবা নাহিদা খানম। নাসির আলি এবং হাফিজ আলি।
যুব অধিকার পরিষদের আহবায়ক জুবায়ের আহমেদ।
ছাত্র অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহি, স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইমতিয়াজ হাসান তুহিন,কার্যকরি সদস্য রাজন আহমেদ,এবং হোসাইন আহমেদ। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।