বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

বিএসপিএ কর্তৃক বিশেষ সম্মাননা পেলেন জাতীয় পুরুষ্কার প্রাপ্ত  ফুটবলার আব্দুল গাফফার 

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ জুন, ২০২২
ক্রিড়া সাংবাদিকদের জাতীয় সংগঠন বিএসপিএ কর্তৃক বিশেষ সন্মাননা পেলেন রাষ্ট্রীয় পুরুষ্কার প্রাপ্ত  জাতীয় দলের সাবেক ফুটবলার ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃতিসন্তান মোঃ আব্দুল গাফফার।
তিন জুলাই শুক্রবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল  হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব ক্রিড়া সাংবাদিক সংস্থার এশিয়া অঞ্চলের সহ-সভাপতি মোঃ হিডিডি,মহাসচিব আমজাদ আজিজ মালিক,অনুষ্ঠানের স্পনসর প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ ডিরেক্টর মালিক মোহাম্মদ সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ’র সভাপতি সনদ বাবলা।
প্রয়াত, অসুস্থ, বিভিন্ন ভাবে বিপদগ্রস্ত সহ ক্রীড়াবিদের নানান সমস্যায় সর্বদা ছুটে চলা মানবিক মানুষটি মোঃ আব্দুল গাফফার।ক্রিড়া জীবনে দল ও দেশের অন্য অসামান্য অবদান ও বর্তমানে ক্রীড়াবিদের নানান সমস্যায় পাশে থাকার স্বীকৃতিস্বরূপ তাকে এই সন্মাননা দেওয়া হয়।
 তার এই বিশেষ স্বীকৃতি প্রয়াত দুই বন্ধুকে উৎসর্গ করেন তিনি , তিনি জানান ‘বাদল খেলোয়াড়ি জীবনের আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। ১৯৭৭ সাল থেকে একসঙ্গে খেলা শুরু করেছি। বিশ্ববিদ্যালয় পড়াশোনা, ক্রীড়া সংগঠক ক্যারিয়ার ও রাজনৈতিক জীবনে এক সঙ্গে অনেক পথ পাড়ি দিয়েছি। রব্বানী হেলালও ছিল অকৃত্রিম বন্ধু। সেও ক্রীড়াঙ্গনের অনেক মানুষের পাশে ছিল। দুই প্রয়াত বন্ধুকে  আমার এই বিশেষ সম্মাননা উৎসর্গ করছি।স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর স্পন্সরে সাংবাদিকদের জাতীয়  ক্রীড়া সংগঠন  বিএসপিএ এর আয়োজনের উক্ত অনুষ্ঠানে থেকে বিভিন্নজন বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।  আব্দুল  গাফফারের পুরস্কারটি ছিল বিশেষ ক্যাটাগরি। বিশেষ ক্যাটাগরির পুরস্কার পেয়েও গাফফার বিশেষ কাজ করলেন। যা করেনি কেউ। এখানেও গাফফারের মহত্ত্বের পরিচয় ফুটে উঠেছে।
আবদুল গাফফার ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসূলপুর গ্রামের মৃত হাসেম উদ্দিন সরকারের পুত্র।তিনি ঢাকা মহানগর ২৭ নং ওয়ার্ডে টানা ৮ বছর কাউন্সিলর ছিলেন। এছাড়াও ১৯৯৭ সালে ঢাকা সিটির এক মাসের জন্য ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এই প্রাপ্তিতে নান্দাইলের মানুষ আনন্দিত। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।