বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ জুন, ২০২২
নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি। দিনাজপুরের নবাবগঞ্জে  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সম্পাদকের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন ।
গতকাল শনিবার বিকাল ৫ টায় উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অংগসংঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে । মিছিল টি সদরের উপজেলা ফটক, হাসপাতাল মোড় সহ  স্বপ্নপুরী মোড় প্রদক্ষিণ শেষে ডাকবাংলা চত্বরে এসে শেষ হয় । পরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এতে উপজেলা আঃ লীগের সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েম সবুজ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ, ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল ইসলাম, যুবলীগের যুগ্ন আহ্বায়ক দিলীপ কুমার, মেহেদী হাসান, সাবেক ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ সহ  সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা আঃ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিক প্রমূখ । 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।