বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ জুন, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও বিএনপি-জামাত কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে হাজার হাজার দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক দিয়ে উপজেলা পরিষদ চত্তর ঘুরে পুনরায় দলীয় অফিসে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ নেতা এমএম, হেমায়েত উদ্দিন, আব্দুস সাত্তার মোল্লা, আবুল বাশার হাওলাদার, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীগন।

প্রতিবাদ সভায় লিটন সেরনিয়াবাত বলেন, আওয়ামী লীগ অতীতের মতো রাজপথে থেকে বিএনপি, জামাতসহ স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে যে কোন মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন। পাশপাপাশি ঐতিহাসিক পদ্মাসেতু উদ্বোধন করা নিয়ে বিএনপির সকল ষড়যন্ত্র রুখে দেয়ারও আহ্বান জানান তিনি।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।