বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ব্রীজ এখন মরণ ফাঁদ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ জুন, ২০২২

বরিশালের গৌরনদী উপজেলার বংকুরা গ্রামে এলজিইডি’র অর্থায়নে খালের উপর নির্মিত ব্রীজ ভেঙ্গে মরণ ফাঁদে পরিণত হয়েছে।
ওই গ্রামের সাবেক ইউপি সদস্য সোহেল সরদার জানান, ২৫ বছর পূর্বে বংকুরা গ্রামে তার বাড়ির পাশে খালের উপর এলজিইডি’র অর্থায়নে আয়রণ ষ্ট্রাকচার ব্রীজটি নির্মাণ করা হয়। ব্রিজটি দিয়ে বংকুরা, নোয়াপাড়া, চন্দ্রহার, পূর্ব চন্দ্রহার, বাহাদুরপুর ও কেফায়েতনগর গ্রামের প্রায় কয়েক হাজার বাসিন্দা যাতায়ত করেন। এছাড়াও ব্রিজটি দিয়ে একটি মাধ্যমিক বিদ্যালয়, দুইটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও একটি কমিউনিটি ক্লিনিকে যাতায়ত করেন স্থানীয়রা। তিনি আরও জানান, গত দুই বছর যাবত ব্রিজটির রেলিং ও ঢালাইয়ের একাংশ খসে পড়ে ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের উপর কাঠ দিয়ে কোনমতে যাতায়ত করছেন এলাকাবাসী।
উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান জানান, ব্রিজটি নির্মানের জন্য ইতিমধ্যে মাটি পরিক্ষা করে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।