বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

পাচারের শিকার বিভিন্ন মেয়াদে জেল খেটে ভারত থেকে দেশে ফিরল ১ শিশু ও ৮ নারী সহ ৯ জন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

ভারতে পাচারের শিকার ৮ নারী ও ১ জন শিশু সহ ৯ জন বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরেছে। ভারতের ইমিগ্রেশন পুলিশ বুধবার বিকাল সাড়ে ৫ টার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা নারীরা হলেনঃ – হবিগঞ্জ জেলার রজব আলীর মেয়ে খুসানা আক্তার (২৪) ও খুসানা আক্তার  ছেলে রুহান আক্তার (১বছর ৬মাস), যশোর জেলার শার্শা থানার মিজানুর রহমান এর মেয়ে চম্পা খাতুন (২০) খুলনা জেলার খায়বার মোল্যার মেয়ে খুরশিদা খাতুন (২২) জয়পুর হাট জেলার আনোয়ার হোসেন এর মেয়ে বিজলী খাতুন (২৩) খুলনা জেলার সবুর মোল্যার মেয়ে দিলরুবা (১৯) ফরিদপুর জেলার বাবুল মিয়ার মেয়ে সোনিয়া আক্তার (২০) মুন্সিগঞ্জ জেলার লাল মিয়ার মেয়ে জেসমিন খাতুন (২৩) খুলনা জেলার আবুল হোসেনের মেয়ে সুমি খাতুন (২৩)।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু বলেন, এরা ভালো কাজের আশায় বিভিন্ন সীমান্ত পথে ভারতের মোম্বাই শহরে পাড়ি জমায়। এরপর সেদেশে বাসা বাড়ি সহ বিভিন্ন কাজ করার সময় পুলিশের কাছে ধরা পড়ে। পরে একটি এনজিও সংস্থার মাধ্যেমে তারা আদালত থেকে লিলুয়া নামে  শেল্টার হোমে থাকে। এরপর তারা ১ থেকে ২ বছর মেয়াদে সেখানে থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে আজ দেশে ফেরে। ইমিগ্রেশন এর কাজ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া  বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার কাছে তুলে দেওয়া হবে।

জাষ্টিস এন্ড কেয়ার এর সমন্বয়কারী রোকেয়া পারভিন বলেন, ফেরত আসাদের যশোর তাদের নিজ শেল্টার হোম রাখা হবে । এরপর পরিবারের সাথে যোগাযোগ করে তাদের নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।