বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে সিনিয়র সহকারী পুলিশ সুপারের তৎপরতায় ভুল বিকাশের টাকা উদ্ধার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
নওগাঁর সাপাহারে সিনিয়র সহকারী পুলিশ সুপারের তৎপরতায় ২৪ ঘন্টার মধ্যে ভুল বিকাশের ৪০ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দেয়া হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) বিনয় কুমার জানান, গত সোমবারে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধুলাউড়া আদর্শ গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিলন তার স্ত্রী বুলবুলিকে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা পাঠান। কিন্তু নম্বর ভুল হয়ে ওই টাকা সাপাহারে কোন এক ব্যক্তির নিকট চলে আসে। প্রাথমিক অবস্থায় ওই ব্যক্তি ফোন রিসিভ করলেও পরে ফোন রিসিভ করে না। এমতাবস্থায় ভুক্তভোগী বুলবুলি সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার বিনয় কুমারের নম্বর সংগ্রহ  করে গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় ফোন দেন। ঘটনা শুনে তিনি তাৎক্ষণিক ভাবে বুলবুলিকে সাপাহারে আসার জন্য বলেন। পরে বুলবুলি সাপাহার আসলে সিনিয়র সহকারী পুলিশ সুপার বিনয় কুমারের নির্দেশনায়  ও থানা পুলিশের তৎপরতায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই নম্বরের রেজিষ্ট্রেশন বের করে উপ-পুলিশ পরিদর্শক এস আই মানিক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান।
পরবর্তী সময়ে উপজেলার আশড়ন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পাতাড়ী গ্রামের তোফাজ্জল হোসেনকে সনাক্ত করেন। এঘটনা জানতে পেরে তোফাজ্জল পালিয়ে যায়। তার ভাস্তা বিকাশে পাওয়া  ৪০ হাজার টাকা থানা পুলিশের হাতে তুলে দেন।
পরে বুধবার রাত ৯টার দিকে  সিনিয়র সহকারী পুলিশ সুপার বিনয় কুমার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেকুর রহমান সরকারের উপস্থিতিতে বুলবুলির হাতে ৪০ হাজার টাকা হস্তান্তর করা হয়।
ভুল বিকাশে চলে আসা টাকা ফেরত পেয়ে বুলবুলি থানা পুলিশ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আমার মত একটি অসহায় পরিবারের এই সহায়তার জন্য আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করবেন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।