বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইল শহীদ স্মৃতি সরকারী কলেজের সুবর্ন জয়ন্তী উৎসবকে আকর্ষনীয় করতে হবে- এমপি তুহিন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুন, ২০২২
ময়মনসিংহের নান্দাইল-৯ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেছেন, নান্দাইল শহীদ স্মৃতি সরকারী কলেজের সুবর্ন জয়ন্তী (৫০বছর) উৎসবকে আকর্ষনীয় এবং সর্বদলীয়ভাবে প্রাক্তন ছাত্র/ছাত্রীদের মিলন মেলায় পরিনিতি করতে হবে। দুইদিনের এই উৎসব হবে সবার। বুধবার (১লা জুন) কলেজ মাঠে আয়োজিত রেজিষ্ট্রেশন কার্য্যক্রমের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। সুবর্ন জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল ও পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে গঠনমূলক বক্তব্য রাখেন। এই কলেজের সবেক ছাত্র মো. মাহমুদুল রহমান মান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শরাফত উদ্দিন ভূইঁয়া, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সুবর্ন জয়ন্তী উৎসব কমিটির সদস্য সচিব বাবু বাদল কুমার দত্ত, কলেজের ১৯৭২ সনের প্রথম ব্যাচের ছাত্র মো. আবুল মসনুর ভূইঁয়া, কলেজের প্রথম ভিপি মো. শাহজাহান ভূইঁয়া, প্রথম এজিএস আবু সাঈদ মন্ডল, সাবেক ভিপি মো. সাইদুর রহমান, সাবেক ছাত্র নেতা মো. আবদুর রাশিদ, নান্দাইল প্রেসকাবের সভাপতি মো. এনামুল হক বাবুল, বিএনপি নেতা মিজানুর রহমান লিটন, বাবু পল্লব রায়, জাতীয় পাটির নেতা রেজাউল করিম ভূইঁয়া, জাসদ নেতা এ হান্নান আল আজাদ, কলেজের শিক্ষক ফোরামের সেক্রেটারী ওমর ফারুক, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী মো. জাহাঙ্গীর হোসেন উজ্জল, স্বাস্থ্য সহকারী সমিতির নেতা মো. আবদুল আলী, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল করিম এবং রেজিষ্ট্রেশন উপ-কমিটির আহবায়ক শিক্ষক নেতা রফিকুল ইসলাম খান নাচিম প্রমুখ বক্তব্য রাখেন। আগামী নভেম্বার/ডিসেম্বর মাসের মধ্যে ২দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রাক্তন ছাত্রদের ১হাজার টাকা দিয়ে  এবং বর্তমান ছাত্র/ছাত্রীদের ৩শত টাকা ছবি ৪কপি জমা দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। সুবর্ন জয়ন্তী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি প্রধান অতিথি এবং সমাপনী দিনে মাননীয় স্বীকারকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রন জানানো হবে। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু, সাবেক এজিএস লেখক কলামিষ্ট মো. সাইদুর রহমান, সোহাগ আকন্দ সহ সর্বদলীয় নেতৃবৃন্দ, নান্দাইলের সকল পেশাজীবি সংগঠন ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।