বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুন, ২০২২

ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বরিশাল নগরীর ব্যস্ততম হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বুধবার সকালে ওই মহাসড়কের পাশে চৌমাথা মারকাজ মসজিদের সামনে ‘লাভ ফর ফ্রেন্ডস’ নামে একটি সংগঠনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি পারভেজ সিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাহমুদুল হাসান, সোহাগ ফরাজী, শাহাদাত হোসেন রনিসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ঢাকা-কুয়াকাটা মহাসড়কটি বরিশাল নগরীর অভ্যন্তর দিয়ে গেছে। নগরীর গড়িয়ারপাড় থেকে রূপাতলী পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে জনগণ নির্বিঘে রাস্তা পারাপার হতে পারছেন না। বিকল্প কোনো সড়ক না থাকায় ভারী যানবাহনগুলো নগরীর অভ্যন্তরের এ সড়ক দিয়ে চলাচল করে। এতে বিপাকে পরেছেন স্থানীয়রা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হতে হয়। এতে প্রায়ই দুর্ঘটনায় প্রানহানীসহ হতাহতের ঘটনা ঘটছে। ফলে জনসাধারনের নিরাপদ চলাচলের জন্য অবিলম্বে চৌমাথা এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্টদের কাছে জোর দাবি করছি।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।