বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থদের মাঝে ৩৮ লক্ষ টাকা বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুন, ২০২২
টাঙ্গাইলে নাগরপুর উপজেলার যমুনা নদী ভাঙ্গণ কবলিত এলাকার জনসাধারনের জন্য প্রধানমন্ত্রীর পূর্ণবাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের বাস্তবায়নে নদী ভাঙ্গন ৭৬টি ক্ষতিগ্রস্থ পরিবারের কে ৫০ হাজার টাকা করে ৩৮ লক্ষ টাকার চেক তুলে দেন টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উপজেলার ভাঙ্গণ কবলিত চারটি ইউনিয়নের মধ্যে দপ্তিয়র ৩৫ টি, সলিমাবাদ ৪১টি, পাকুটিয়া ২টি ও মোকনা ৮টি পরিবারের মাঝে এ চেক তুলে দেয়া হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, শাহীদুল ইসলাম অপু, মো. শরিফুল ইসলাম শরিফ, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন মোল্লাসহ ইউপি সদস্য  ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।