বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে সিআইজি কংগ্রেস অনুুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুন, ২০২২

“ কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষকদের সাথে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২(এনএটিপি-২) এর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পঞ্চগড় জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ শামীম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ পইমুল ইসলামের সঞ্চালনায় বর্তমান কৃষি বান্ধব সরকারের কার্যক্রমের বর্ণনা দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিআইজি সংগঠনের উপজেলা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,পঞ্চগড়ের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শাখাওয়াত হোসেন (প্রিন্স), উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ শহীদুল ইসলাম। কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ নুরজাহান খাতুন। সিআইজি কার্যক্রমের উপর প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানস কুমার রায়। কৃষক-কৃষাণীদের মধ্যে নিজের অনুভুতি ব্যক্ত করে বক্তব্য দেন বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া সিআইজি’র সভাপতি রাহেলা বেগম, ধামোর ইউনিয়নের লতিঝারি সিআইজি’র কোষাধ্যক্ষ প্রফুল্ল চন্দ্র বর্মণ, বলরামপুর ইউনিয়নের রাণীগঞ্জ সিআইজি’র কোষাধ্যক্ষ ও জয়িতা পুরস্কার প্রাপ্ত আমিনা বেগম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে সিআইজি কৃষক গ্রæপে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ ও বিস্তার করে এবং সঞ্চয়ের ভিত্তিতে নিজেদের বিভিন্ন উপ-প্রকল্পে বিনিয়োগ করে বিভিন্ন ধরনের সরকারি কৃষি বিষয়ক সুবিধা গ্রহণ করতে পারবে। আলোচনা শেষে বিভিন্ন সিআইজি গ্রুপের নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার ৬ ইউনিয়ন হতে ৬০ টি সিআইজি গ্রæপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

#CBALO/আপন ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।