বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

হাসপাতালে ভর্তি রোগীর লাশ মিললো বৈরাণ নদীতে

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুন, ২০২২
গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া এক রোগীর লাশ মিললো নদীতে। বুধবার সকালে হাসপাতাল সংলগ্ন বৈরাণ নদী থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম বেলায়েত হোসেন (৭৬)। বাড়ি পৌরশহরের সূতি পলাশ।
থানা পুলিশ জানায়, বেলায়েত হোসেন ২০০৬ সালে পানি উন্নয়ন বোর্ড থেকে অবসরে যান। নানা কারণে স্বজনদের সাথে দূরত্ব তৈরি হয়। ক্যানসার আক্রান্ত হওয়ার পর দেখা দেয় মানসিক বৈকল্য। তিন বছর যাবৎ নিজ বাড়ি ছেড়ে উপজেলার উত্তর পাথালিয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে নিঃসঙ্গ জীবনযাপন করতেন। গত ২৭ মে জ্বর ও পেট ব্যথা নিয়ে তিনি গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গত রবিবার হাসপাতাল থেকে তিনি উধাও হয়ে যান। আত্মীয়স্বজনরা কেউ আর তাঁকে খুঁজে পায়নি।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার প্রসেনজিৎ কুমার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সবার অজান্তে সে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। তাঁকে কোথাও আর খুঁজে পাওয়া যায়নি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, প্রথমে অজ্ঞাতনামা হিসাবে লাশ উদ্ধার হয়। পরে পিবিআই ও সিআইডি পুলিশ আলামত সংগ্রহ করে লাশ সনাক্তে সক্ষম হন। ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।