বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

৫জুন থেকে আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিল শুরু

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুন, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নে দলের কাউন্সিলের দিনক্ষন ও স্থান নির্ধারণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, আওয়ামী লীগ নেতা ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাতসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন ও দলের সিনিয়র নেতৃবৃন্দ।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ি আগামী ৫জুন রবিবার বিকেল তিনটায় গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চত্তরে ওই ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত হবে। ৬জুন সোমবার বিকেল তিনটায় বাকাল হাট, ৮জুন বুধবার বিকেল তিনটায় বাগধা পূর্বপাড় বাজার, ৯জুন বৃহস্পতিবার বিকেল তিনটায় রাজিহার ইউনিয়নের বাশাইল বাজার এবং ১০জুন শুক্রবার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠী কলেজ মাঠে স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন কাউন্সিল অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৮মে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ কর্মী সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন প্রধান অতিথি হিসেবে খুব শিঘ্রই দলের কাউন্সিল অনুষ্ঠানের কথা ঘোষণা করেছিলেন। তাঁর ঘোষণার মাত্র তিন দিনের মাথায় দলের কাউন্সিলের তারিখ নির্ধারণ হওয়ায় নেতা কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।###

 

 

#CBALO/আপন ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।