বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুন, ২০২২
“তামাক মুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সমুন্নত রেখে বিশ্ব তামাক মুক্ত দিবস- ২০২২ ইং,উদযাপন উপলক্ষে লামায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় অংশ নেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা জাবেদ কায়সার (সভাপতিত্বে), সহকারি কমিশনার (ভূমি) কাজী মোঃ শামীম।
অন্যান্যদের মধ্যে ছিলেন লামা উপজেলা কৃষি  অফিসার রতন কুমার বর্মণ, শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী,পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম,বিআরটিসি অফিসার গোপাল কৃষ্ণ চক্রবর্তী, খাদ্য অফিসার মিলন কান্তি চাকমা, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদাসহ অনেকেই।
এ সময় বক্তারা বলেন, মরণব্যাধি তামাক শুধু শারীরিক ও মানসিক ক্ষতি করেনা। তামাক সেবনের ফলে বিভিন্ন মরণঘাতী রোগ সৃষ্টি হয়। এদিকে তামাকচুল্লীতে ব্যবহার হয় মূল্যবান কাঠ সেখানে অতিরিক্ত জালানী ব্যাবহ্নত হওয়ার ফলে আমাদের বনভূমি উজাড় হয়। যার ফলে প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। পৃথিবীর ফিল্টার খ্যাত ওজন স্থর ক্ষয় হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। জলবায়ু পরিবর্তন হচ্ছে।
এক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ-প্রতিবেশ বিনষ্ট হয়। বার বার তামাক চাষে জমির উর্বরতা নষ্ট হয়। নদী খাল-ঝিরি পাশে তামাক চাষের কারনে পানি দূষিত হচ্ছে, সেক্ষেত্রে পানিতে বসবাসকারী দেশীয় মাছসহ অন্যান্য জলজ প্রাণী বিলুপ্ত হচ্ছে। নদীগুলো নাব্যতা হারাচ্ছে।
এ সমস্ত বহুমুখী সমস্যা হতে আমাদের ধরিত্রী বাঁচাতে ও আমাদের বসবাসের উপযোগী করে গড়ে তুলতে অনেক বেশি সচেতন হতে হবে। অধিক পরিমাণ বৃক্ষরােপন করতে হবে। নদী -খাল-ঝিরির পাশে তামাক চাষ না করা। ধুমপান সেবন হতে বিরত থাকা। বিভিন্ন ধরনের কৃষি কাজে প্রণোদনাসহ প্রকৃত কৃষককে মাধ্যমে চাষাবাদে উৎসাহিত করা ইত্যাদি। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।