বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

হাজী সেলিম বিদেশে গেল, বেগম জিয়া কেন পারলেন না – এ্যাড. জয়নুল

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুন, ২০২২

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ্য হওয়ার পরেও নানা আইনের অযুহাত দেখিয়ে তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। অথচ হাজী সেলিমের সাজা ও জেল হওয়ার পরেও সে কি করে বিদেশ গিয়েছিল তা দেশবাসীর কাছে প্রশ্ন হয়ে উঠেছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সে (হাজী সেলিম) নাকি আইন মেনে গিয়েছিল, তবে সেইটা কি আইন তা একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ছাড়া আর কেউ জানেন না।
জয়নুল আবেদীন আরও বলেন, তাহলে বিএনপি ও আওয়ামী লীগের জন্য কি পৃথক আইন। ওরা ভেবেছিল খালেদা জিয়াকে জেলখানা ও হাসপাতালে সাধারণ চিকিৎসার মাধ্যমে মেরে ফেলা হবে। কিন্ত এ দেশের কোটি কোটি মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া বেঁচে থাকায় আওয়ামী লীগের সেই স্বপ্ন পুরন হয়নি।
তিনি বলেন, সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার কারনেই বেগম খালেদা জিয়াকে আইনগতভাবে মুক্ত করা যায়নি। কারণ দেশে বেগম জিয়ার জন্য এক আইন আর আওয়ামী লীগ নেতাদের জন্য আরেক আইন।

মঙ্গলবার সকালে নগরীর ডিসি ঘাট সংলগ্ন রিভার ভিউ কমিউনিটি সেন্টার মিলনায়তনে বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির পরিচিতি সভার প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, যতই কমিশন গঠণ করা হোক না কেন, এই কমিশন তাদের রক্ষা করতে পারবে না। বিএনপির সাথে এই কমিশনের কোন আলোচনা হতে পারেনা। আলোচনা একটাই আগামী জাতীয় নির্বাচন তত্তাবধায়ক সরকারের অধীনে হতে হবে।

বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুলের সঞ্চলনায় পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক এ্যাডভোকেট মজিবর রহমান নান্টু, মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ। পরিচিতি সভায় জেলার আগৈলঝাড়া, গৌরনদী, মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।