বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ মে, ২০২২
গোপালপুরে হেলেনা আক্তার নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়।
ওই স্কুলের প্রধান শিক্ষিকা খালেদা সওগাতুন্নেছা জানান, ৫পম শ্রেণিতে লেখাপড়া করলেও হেলেনার বয়স ছিল ১৪ বছর। গত রবিবার সে ক্লাস করেছে। বিকালে সে বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজি জানান, রবিবার রাত আটটার দিকে মোজাফফর তালুকদারের দুই আত্মীয় হেলানাকে শোচনীয় অবস্থায় হাসপাতালে ভর্তি করাতে আসে। পর্যবেক্ষণে দেখা যায় সে অজ্ঞাত বিষে আক্রান্ত হয়েছে। সোমবার সকালে অবস্থার আরো অবনতি ঘটলে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই গত সোমবার দুপুরে সে মারা যায়।
হেলেনার বাবা হেলাল মিয়া ও চাচা দুলাল মিয়ার অভিযোগ, হেলেনাকে যৌন নির্যাতন করা হত। এক পর্যায়ে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। অসুস্থ হেলেনাকে হাসপাতালে নেওয়ার বিষয়ে পরিবারকে কিছু জানানো হয়নি। হাসপাতালে মারা যাওয়ার পর মোজাফফর তালুকদার গোপনে নিহতের ময়না তদন্ত করান। পরে লাশ গোপালপুর থানায় নিয়ে হাজির হওয়ার পর পরিবারকে জানানো হয় যে, হেলেনা বিষাক্ত লবনপানে আত্মহত্যা করেছে। বিষ প্রয়োগে হত্যার বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য তারা লুকোচুরি করেছে।
গোপালপুর থানার এস আই আনোয়ার হোসেন জানান, ময়নাতদন্ত শেষে লাশ গোপালপুর থানায় আনা হলে একটি অপমৃত্যু মামলা হয়। লাশ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়। মঙ্গলবার দুপুরে মাইজবাড়ী গ্রামে তার মরদেহ দাফন করা হয়।
এদিকে মোজাফফর তালুকদার জানান, ভুলক্রমে বিষাক্ত লবন পান করায় হেলেনা অসুস্থ হয়ে পড়ে। তাকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হয়।
থানা ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, অজ্ঞাতনামা বিষে হেলেনা মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর রহস্য উদঘাটন হবে। ভিসেরা পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।