বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে যমুনা নদীর ভাংগন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ মে, ২০২২
টাংগাইলের নাগরপুরে দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় যমুনা নদীর ভাংগন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার(৩১মে),যমুনা নদীর ভাংগন রোধে এ জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেছেন টাংগাইল -৬( নাগরপুর -দেলদুয়ার)  আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এবার যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে নিশ্চিন্তপুর এলাকায় ব্যাপক ভাংগন দেখা যায়। এ ভাংগনের ফলে নিশ্চিন্তপুর বাজার, স্থানীয় বাড়িঘরসহ  ফসলি জমি নদীগর্ভে বিলীন হতে শুরু করে। জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরুর ফলে কিছুটা হলেও নদী ভাংগন রোধ হবে।তবে এলাকাবাসী নদী ভাংগন রোধে স্থায়ী বেড়িবাঁধের দাবি করেছেন।
টাংগাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়,নিশ্চিন্তপুর এলাকায় যমুনা নদী তীরবর্তী ১৭৫ মিটার জায়গায় জিও ব্যাগ ডাম্পিং করা হবে।
যমুনা নদীর  ভাংগন রোধে এ  জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,টাংগাইল পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী  মোঃ ইমদাদুল হক,নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান,উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, দপ্তিয়র ইউপি চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার মোঃ ফখরুল হাদি টিটু প্রমূখ।
এরপর দপ্তিয়র ইউনিয়নের নদীভাঙ্গন কবলিত এলাকার জনসাধারণের জন্য প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা কর্মসূচীর আওতায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন এমপি টিটু

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।