টাঙ্গাইল নাগরপুর উপজেলার যমুনা নদী ভাঙ্গণ কবলিত এলাকার জনসাধারনের জন্য প্রধানমন্ত্রীর পূর্ণবাসন সহায়তা কর্মসুচির আওতায় ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দপ্তিয়র ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের বাস্তবায়নে নদী ভাঙ্গন ১৫টি ক্ষতিগ্রস্থ পরিবারের কে ৫০ হাজার টাকা করে চেক তুলে দেন টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এসময় উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, দপ্তিয়র ইউপি চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আবু বকরসহ ইউপি সদস্য ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
নাগরপুরে নদী ভাঙ্গণ ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ মে, ২০২২