বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে সাংবাদিকদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুন, ২০২২

বরিশালে প্রকাশ্যে সাংবাদিক অপহরনের চেষ্টার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে মঙ্গলবার সকালে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

নগরী অশ্বনী কুমার টাউন হলের সামনে সাংবাদিক ইউনিয়ন বরিশালের আয়োজনে প্রতিবাদ সভায় বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুর উপর হামলা ও অপহরণের চেষ্টার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহামুদ, ৭১ টিভির ব্যুরো প্রধান বিধান সরকার, আরটিভি’র ব্যুরো প্রধান আলী জসীম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র জেলা সভাপতি শেখ শামীম প্রমুখ।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।