বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে যুবদল-ছাত্রলীগ কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ মে, ২০২২
ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নে দানারহাট ঈদগাঁ মাঠে যুবদল ও ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা করায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩০ মে) ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এ আদেশ দেন। রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা বহাল থাকবে।
উপজেলা প্রশাসন জানায়, দানার হাট ঈদগাঁ মাঠে জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা আজ সোমবার। কিন্তু একই স্থানে এবং একই সময়ে বেগুনবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাই সোমবার সকাল থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান, ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনিক ব্যবস্থা না নিলে পরিস্থিতি হয়তো আরও অবনতি হতে পারত। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।