বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

সুজানগরে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ মে, ২০২২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাবনার সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে, পৌরসভার ভবানীপুর সিসিডিবি সংলগ্ন মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ। পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লার সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান মোল্লার সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আরশেদ আলী, পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মজিবর রহমান খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম বাবু, পৌর যুবদলের আহবায়ক আনোয়োর হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলম প্রমুখ।

ক্যাপশন: পাবনার সুজানগরে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য দেন, আব্দুল হালিম সাজ্জাদ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।