বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

রামগড় স্টুডেন্টস ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ মে, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে “রামগড় স্টুডেন্টস ফোরাম”সংগঠনের কমিটি গঠন করা হয়েছে।দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে এই পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। আগামী এক(১) বছরের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন ইয়াসির আরাফাত অনিক  এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মো:রবিউল হাসান। কমিটি সূত্রে এ তথ্য জানা যায়।

সংগঠনটির সভাপতি ইয়াসির আরাফাত অনিক  ও  রবিউল হাসানের স্বাক্ষরিত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠন করা হয়।

নব গঠিত কমিটিতে সহ সভাপতি পদে আছেন দোস্ত মোহাম্মদ,ফারজানা আক্তার সিক্তা ও তারেকুল ইসলাম।যুগ্ম সম্পাদক পদে  ফারজানা আক্তার পিংকি ও ক্যজরী মারমা। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহমান রাসেল।সহ সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শাকিল।অর্থ সম্পাদক আজিজুল হাকিম আবির,দপ্তর সম্পাদক মো:জসিম উদ্দীন,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান পারভেজ,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তারিন আক্তার,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানজিনা আক্তার মিম,ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদুল হক,ছাত্রী বিষয়ক সম্পাদিকা সাদিয়া তানজিম ঐশী ও রিকু রানী দেবী,ক্রীড়া বিষয়ক সম্পাদক অরুপ বৈষ্ণব,আইন সম্পাদক তাওহীদা ফেরদৌস বৃষ্টি,কার্যকরী সদস্য জাকিয়ি পাঠান মাঈশা ও শাহনাজ শবনম।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নব নির্বাচিত সাধারন সম্পাদক মো:রবিউল হাসান বলেন,পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকাবাসীকে শিক্ষামুখী করা আমাদের লক্ষ্য।দারিদ্র শিক্ষার্থীরা যেন বিনাবাধায় উচ্চ শিক্ষার সুযোগ পায় সে বিষয়ে সচেতন থাকবে আমাদের সংগঠন।তিনি আরো জানান,নিজ শেকড়ের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের পথচালা। সবার সহায়তা কামনা করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।