বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে ব্রাক কৃত্তিমপ্রজননের গবাদি প্রাণির বাছুর প্রদর্শনী 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ মে, ২০২২
ব্র্যাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে সারাদেশব্যাপী বাছুর প্রর্দশনী ও পুরষ্কার বিতরনী ক্যাম্পইনের অংশ হিসাবে টাঙ্গাইলের গোপালপুরে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সিমেন ব্যবহার করে উৎপাদিত বাছুর প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
(২৯ মে) রোববার বিকেলে গোপালপুর পৌরশহরের গোহাটা মাঠ প্রাঙ্গনে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ কর্তৃপক্ষের আয়োজনে  উন্নত জাতের গবাদিপ্রাণির বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. রানা মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:  মো: শরীফ আব্দুল বাসেত, গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা,  ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জোনাল সেলস ম্যানেজার, এএফএম মানজুরুর রহমান,  রিজিওনাল সেলস ম্যানেজার (ঢাকা) মো: আকতারুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডা: সামিনা জাহান, এসিসেটেন্ট ম্যানেজার ব্র্যান্ড আকিব আজওয়াদ ভূঞা ও সিনিয়র অফিসার জামিউল হাসান এবং সংশিষ্ট এরিয়া সেলস ম্যানেজার মো: হাসান তারেক সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের  এর সভাপতিত্ব করেন  ডা: মো: মতিউর রহমান, ম্যানেজার লাইভস্টক সার্ভিস ও ট্রেনিং, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, প্রধান কার্যালয়, ঢাকা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের, জোনাল সেলস ম্যানেজার, এএফএম মানজুরুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালন করেন ভেটেরিনারি সার্জন ডা: সামিনা জাহান।অনুষ্ঠানে ব্র্যাক এর সিমেন ব্যবহারকরী শ্রেষ্ঠ ২০ জন খামারীকে পুরষ্কার প্রদান ছাড়াও সন্ধাকালীন কৃত্রিম প্রজননের উপর নির্মিত নাটক সুখের খনি ও ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ সম্পর্কিত ভিডিও ডকুমেন্টারি বড় পর্দায় প্রদর্শন করা হয়।
 অনুষ্ঠানে প্রথম পুরস্কার হিসাবে নিবার্চিত হয় ১০০% শাহীওয়াল ষাঁড়ের প্রোজেনী ।
সারাদেশব্যাপী তিন (৩) মাসব্যাপী এই কার্যক্রমে বাংলাদেশ সরকাররের প্রাণিসম্পদ অধিপ্তরের সহযোগিতায় এবং নির্দেশনায় দেশের প্রত্যন্ত অঞ্চলের গবাদি প্রাণিসমূহকে ব্র্যাকের সুদক্ষ রেজিস্টাট ভেটেরিনারিয়ানগণ দ্বারা ১৪০ টি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক পরিচালনা করে, বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করবে। এর মাধ্যমে দেশব্যাপি ৩০,০০০ খামারীদের প্রায় ১,২০,০০০ থেকে ১,৫০,০০০ গবাদি প্রাণিকে রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে উক্ত সেবা (মার্চ-মে’২০২২) প্রদান করা হবে । এছাড়া দেশব্যাপী ১৬ টি প্রোজেনি শোর মাধ্যমে ব্র্যাকের সিমেন ব্যবহার করে উৎপাদিত বাছুর প্রদর্শনীর মাধ্যমে খামারিদের পুরষ্কার প্রদান করা হবে। ব্র্যাকের এই উদ্যোগের ফলে গবাদি প্রাণির চিকিৎসাসেবা খামারি দোরগোড়ায় নিশ্চিত হওয়ার পাশাপাশি উন্নতমানের পশুপালনে ও দেশের সার্বিক মাংস ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।