বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ মে, ২০২২
গোপালপুরে ৩ লক্ষ টাকা মূল্যের ৩০গ্রাম হেরোইনসহ আলামীন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দক্ষিণ টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার হেমনগর ইউনিয়নের  বানিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলামিন ওই গ্রামের জাফরের ছেলে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল দক্ষিণ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. নুরুজ্জামান গোপালপুরে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় ৩০গ্রাম হেরোইনসহ উপজেলার বানিপাড়া থেকে মাদক ব্যবসায়ী আলামীনকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।