বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে স্বাস্থ্য বিভাগের ঝটিকা অভিযানে ১টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ মে, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য বিভাগের এক ঝটিকা অভিযানে ১টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। রবিবার ( ২৯ মে ) অভিযান চালিয়ে লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র না থাকায় ওই প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। গত ২৬ মে ২০২২ দেশের সব অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘন্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ওই নির্দেশনায় আটোয়ারীতে অভিযান চালান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার। উপজেলার ফকিরগঞ্জ বাজারস্থ মাহবুবা প্লাজায় অবস্থিত নিউ পপুলার ক্লিনিক ও ডায়াগনস্টিক , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মা প্যালেসে অবস্থিত মা ডায়াগনস্টিক সেন্টার এবং বড়দাপ প্যারিস এলাকায় অবস্থিত স্বনির্ভর ক্লিনিক এর অনুমোদন না থাকায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এদিকে আধুনিক নিরাময় ক্লিনিক ও ডায়াগনস্টিক, সউদিয়া ডায়াগনস্টিক সেন্টার ও মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র হালনাগাদ না থাকায় একমাসের সময বেঁধে দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে কাগজপত্র ঠিক না হলে প্রতিষ্ঠানগুলোতে সিলগালা করে দিবেন বলে সাফ জানিয়ে দেন অভিযানকারী দলের কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, যে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে, ওই প্রতিষ্ঠানগুলো লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র অনুমোদন করে কর্তৃপক্ষের কাছে প্রতিয়মান করলে আবার প্রতিষ্ঠানগুলো চালু করতে পারবে। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করছি। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিওলজি) ডা. মোঃ শামসুল হুদা, স্যানেটারী ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান , অফিস সহকারী নুরল ইসলাম এবং পুলিশ ফোর্স সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

 

#CBALO/আপন ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।