বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বাংলাদেশ আওয়ামী লীগ নাগরপুর ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ মে, ২০২২
২৮শে মে ২০২২ খ্রিস্টাব্দ শনিবার। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশ অনুযায়ী নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নাগরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
 বর্ধিত সভায় সভাপতিত্ব করেন নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৃনমূল আওয়ামী লীগের প্রাণপুরুষ মো: শাজাহান মিয়া। বর্ধিত সভা সঞ্চালনা করেন নাগরপুর সদর ইউনিয়নের নির্বাচিত বিপ্লবী সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ লিয়াকত শিকদার।
 এই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখার বিপ্লবী, সংগ্রামী শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ারের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু।
বিশেষ অতিথি হিসেবে অলংকৃত করেন বাংলাদেশ আওয়ামী লীগ নাগরপুর উপজেলা শাখার অন্যতম উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব খুরশিদ আলম বাবুল।
 পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগের সভাপতি,সম্পাদক মহোদয় বক্তৃতা রাখেন। বক্তব্যে তারা সংগঠনকে আরো শক্তিশালী এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা কে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ ইন্তেকাল করেছেন সকলের আত্মার মাগফেরাত কামনা করে, দেশ ও সকল জনগণের জন্য দোয়া করা হয়।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নাগরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 সবশেষে অত্র বর্ধিত সভার সম্মানিত সভাপতি জনাব মোঃ শাহজাহান মিয়ার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।