বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে প্রেমিকাকে নিয়ে উধাও অতপর প্রেমিক শ্রীঘরে

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ মে, ২০২২

নওগাঁর আত্রাইয়ে প্রেমের টানে প্রেমিকাকে নিয়ে উধাও হয়েও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের হাতে ধারা খেয়ে প্রেমিক শ্রীঘরে। ঘটনাটি এলাকায় চ্যঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, উপজেলার বিশা গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে জনি শেখ (২২) একই গ্রামের আমজাদ মীরের স্কুল পড়–য়া কন্যার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই প্রেক্ষিতে জনি গত মার্চ মাসের ১০ তারিখে সমসপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী আমজাদ মীরের ১৪ বছর বয়সের কন্যাকে নিয়ে উধাও হয়ে যায়। এ ঘটনায় মেয়ের মা শাহানারা বেগম আত্রাই থানায় একটি অপহরণ মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে আত্রাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার ধনকুড়ি গ্রাম থেকে জনিকে আটক করে এবং মেয়েকে উদ্ধার করে।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মেয়েটিকে নিয়ে জনি সে সময় থেকেই আতœগোপনে ছিল। আমরা তার এক ভাইকে ঢাকা থেকে আটক করি। তার দেয়া তথ্যানুযায়ী গত শুক্রবার দিবাগত গভীর রাতে নাটোরের নলডাঙ্গা উপজেলার ধনকুড়ি গ্রাম থেকে জনিকে আটক করা হয় এবং মেয়েকে উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার আটক জনিকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মেয়েটিকে মেডিকেল টেষ্টসহ জবানবন্দির জন্য নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।