বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন কাউন্সিলে কমিটি করার সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ মে, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় কাউন্সিলের মাধ্যমে স্বচ্ছ কমিটি গঠণ করে তৃণমুল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত গ্রহনের মধ্য দিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ কর্মী সভা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো লিটন অতি শিঘ্রই ইউনিয়ন পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তেব্যে দলে অনুপ্রবেশকারী ও হাইব্রীড লোকজনকে প্রতিহত করে ত্যাগী ও পরিচ্ছন্ন নেত-কর্মীদের মাধ্যমে কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করেন।
ওই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ছাত্র দলের সাধারণ সম্পাদকের বক্তব্যর সমালোচনা করে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ছাত্রদলের ওই নেতাকে সর্বত্র প্রতিহত করারও ঘোষণা দেন নেতৃবৃন্দ।
জেলা পরিষদ ডাক বাংলো সভা কক্ষে শনিবার সকাল ১১টায় আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সৈকত মন্ডল দীপুর’র সঞ্চালনায় কর্মী সভায় বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত।
সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি জসীম উদ্দিন মৃধা, প্রচার সম্পাদক মনোতোষ বৈরাগী, বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবীর মৃধা, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফকরুল ইসলাম, মোশারফ হোসেন খন্দকার।
কর্মী সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক তপন বসুসহ স্বেচ্ছাসেবক লীগের উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতা কর্মীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।