বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বিএনপি নেতা এড. গৌতম চক্রবর্তী অন্তেষ্টিক্রিয়া সর্ম্পূন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ মে, ২০২২
টাঙ্গাইলের (নাগরপুর-দেলদুয়ার)-৬ আসনের জনপ্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও কৃষকদলের সহ-সভাপতি উপজেলা বিএনপি’র সদস্য সাবেক প্রতিমন্ত্রী এড. গৌতম চক্রবর্তীর অন্তেষ্টিক্রিয়া সর্ম্পন হয়েছে। উপজেলা বিএনপি’র আয়োজনে শনিবার সকালে নাগরপুর সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এড. গৌতম চক্রবর্তীর মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলী জানায় সর্বদলীয় নেতাকর্মী ও জনসাধারন। পরে মামুদনগর কেন্দ্রীয় শ্মশানে তাকে দাহ করা হয়। শেষ শ্রদ্ধাঞ্জলীতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সাধারন সম্পাদকসহ জেলা উপজেলা বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী ও নাগরপুর উপজেলা আওয়ালীগের নেতৃবৃন্দ।
 উল্লেখ্যঃ- শুক্রবার (২৭ মে) দুপুরে এভার কেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। এক ছেলে দুই মেয়ের জনক। ১৯৫৫ সালের ৮ই মার্চ জন্ম গ্রহন । সে নাগরপুর যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, নাগরপুর সরকারী কলেজ থেকে এইচএসসি ও ঢাকা হইতে স্মাতক পাশ করেন। ছাত্র জীবনে জাসদের রাজনীতির সাথে সম্পৃত্ত ছিলেন। ১৯৯৬ সালে জাতীয়তাবাদী দল বিএনপিতে  যোগদান করে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি ২য় বারের মত বিএনপি থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে পানি সম্পাদ প্রতিমন্ত্রীর দ্বায়ীত্ব পালন করেন। সে বিভিন্ন আনন্দলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নাগরপুর-দেলদুয়ারের সাধারন মানুষের কাছে জনপ্রিয় নেতা হয়ে উঠেন। তার রাজনৈতিক জীবনে সে সব সময় সাধারন মানুষের পাশে অবস্থান নিয়েছেন। ছাত্র জীবনে সে বিভিন্ন সময় জেল জুলুমের শিকার হয়েছেন। তার মৃত্যুতে  নাগরপুর-দেলদুয়ার দলীয় নেতাকর্মীরা অভিভাবক শূন্য হয়ে পরেছে। সে নাগরপুর সদর ইউনিয়নের চৌধরীবাড়ী (হরিভূক্ত পাড়ার) শ্রী বিশ্বেশ্বর চক্রবর্তীর বড় ছেলে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।