বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

বাসাইলে ২টি ইউপি নির্বাচনে ১১৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ মে, ২০২২
৯ ম ধাপে আগামী ১৫ জুন টাঙ্গাইলের বাসাইল উপজেলার ২ টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
শুক্রবার( ২৭ মে) সকাল থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীদের মাঝে নির্বাচনী  প্রতীক বরাদ্দ করেন । এ সময় প্রত্যেক ইউনিয়নের প্রার্থী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয় ।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বাসাইল সদর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সোহানুর রহমান সোহেল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম সোহেল (আনারস),
বাছেদুল আলম সিদ্দিকী (চশমা) , হারুন অর রশিদ (মটর সাইকেল)।
কাশিল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মির্জা রাজিক (নৌকা),
রমজান মিয়া (মটর সাইকেল), কাইনুল হক (আনারস), তোফাজ্জল খান (লাঙ্গল), বারিকুল ইসলাম (চশমা), আলাল উদ্দিন (টেলিফোন)।
দুইটি ইউনিয়নে ১০ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সাধারণ সদস্যপদে ৮২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ২১ জনের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায় জানান, উপজেলার ২ টি ইউনিয়নে বৈধ ১১৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর পর প্রত্যেক প্রার্থী তার নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা ও গণ সংযোগ চালাতে পারবেন । যদি কোন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘিত হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করবে বলে জানান তিনি।
উল্লেখ্য আগামী ১৫ জুন  উপজেলার ২ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে । এ নির্বাচনে ৩০ হাজার ৩৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।