বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা, গ্ৰেফতার ২

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ মে, ২০২২

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় একটি তুচ্ছ ঘটনায় এক অসহায় মুক্তিযোদ্ধার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ছেলে,পুত্রবধূ সহ কয়েকজন আহত হয়েছে।মামলার ২য় আসামী মজেন্দ্র চন্দ্র রায়(৪১)কে গ্রেফতার করেছে পুলিশ ।বৃহস্পতিবার রাত ৮টায়  তাকে তার বাড়ি হতে গ্রেপ্তার করে ।

পুলিশ জানায়, জেলার রুহিয়া থানাধীন ২১নং ঢোলারহাট জোতপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রাতিয়া বর্মনের একটি ঢেউটিন  প্রতিবেশি বিক্রম রায় বলদেব, মজেন্দ্র চন্দ্র রায়, আশারু বর্মন, ধনদেব বর্মন, প্রতাপ চন্দ্র মাঝে সংঘর্ষ বাধে।তাদের অতর্কিত হামলায় মুক্তিযোদ্ধা রাতিয়া বর্মন, ছেলে খিতেন রায় ও ,দুই পুত্রবধূ শান্তি রানী,পবিত্রা রানী সহ কয়েকজন আহত হয়। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা রাতিয়া বর্মন বাদী হয়ে ৫ জনকে আসামী করে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আসামী মজেন্দ্র চন্দ্র রায়কে গ্রেপ্তার করে ।

রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় জানান, মামলার প্রধান আসামী ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানালে আদালত তার জামিন আবেদন না মন্জুর করে জেলহাজতে প্রেরণ করে।  মজেন্দ্র চন্দ্র রায় নামে একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে । অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।